The Review | Sign of Reliable News

নতুন পে-স্কেলের চূড়ান্ত ঘোষণা কবে, জানালেন অর্থ উপদেষ্টা
সরকারি চাকরিজীবীদের বহু প্রতীক্ষিত নতুন বেতনকাঠামো বাস্তবায়নের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এটি কবে থেকে এবং কত ধাপে কার্যকর করা হবে, সে বিষয়ে শিগগিরই মন্ত্রিসভার বৈঠকে নীতিগত সিদ্ধান্ত নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা দেশের অর্থনৈতিক বাস্তবতা, নতুন পে-স্কেলের অগ্রগতি এবং জ্বালানি খাতের সামগ্রিক পরিকল্পনা তুলে ধরেন।

তিনি জানান, বেতনকাঠামো নির্ধারণে সাধারণত তিনটি পর্যায়ে কাজ সম্পন্ন হয়। ইতোমধ্যে পে সার্ভিস কমিশন ও সশস্ত্র বাহিনীর পে কমিটি তাদের সুপারিশ দিয়েছে, যা সচিব কমিটি পর্যালোচনা করে মতামত পাঠিয়েছে। এছাড়া জুডিশিয়াল পে কমিশনের সুপারিশ পর্যালোচনায় গঠিত উচ্চপর্যায়ের কমিটি তাদের কাজ শুরু করেছে। এ সংক্রান্ত কাজ শেষ হলে পুরো প্রস্তাব মন্ত্রিসভায় উঠবে এবং সেখান থেকেই বাস্তবায়নের চূড়ান্ত সময়সীমা ও পদ্ধতি নির্ধারণ করা হবে।

মূল্যস্ফীতির প্রেক্ষাপট তুলে ধরে উপদেষ্টা বলেন, বর্তমানে প্রায় ১৪ লাখ নিয়মিত চাকরিজীবী এবং পেনশনভোগীসহ প্রায় ২০ লাখ মানুষের স্বার্থ জড়িত এই বেতনকাঠামোয়। তবে বেতন বৃদ্ধির মাধ্যমে দুর্নীতি সম্পূর্ণ দূর হয়ে যাবে—সরকার এমন কোনো দাবি করছে না; বরং একটি যৌক্তিক ও কার্যকর কাঠামো গড়ে তোলাই মূল লক্ষ্য। তিনি আরও উল্লেখ করেন, সরকারি ও বেসরকারি খাতের বেতনকাঠামোর তুলনা সরাসরি করা যায় না, এটি কাজের ধরন ও দায়িত্বের ওপর নির্ভর করে।

অর্থসংস্থানের বিষয়ে উপদেষ্টা বলেন, অতিরিক্ত কর না চাপিয়ে অভ্যন্তরীণ রাজস্ব সংগ্রহের পরিধি বাড়ানো সরকারের অন্যতম লক্ষ্য। ঋণ নিয়ে উন্নয়ন বা বেতন বাস্তবায়নের প্রসঙ্গে তিনি জানান, যেকোনো প্রতিষ্ঠানের মতো রাষ্ট্রের ক্ষেত্রেও ঋণ নেওয়া স্বাভাবিক প্রক্রিয়া। তবে ঋণের সুদের হার, শর্ত, পরিশোধের মেয়াদ এবং তা জিডিপির কত শতাংশ—সেসব বিবেচনা করাই প্রধান। পাশাপাশি স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক সুরক্ষার ব্যয় এবং বেসরকারি বিনিয়োগের মাধ্যমে কর্মসংস্থান নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। ঋণের সুদ ব্যয় বেড়ে যাওয়ার পরও ভুল ও বিভ্রান্তিকর পরিসংখ্যানের মাধ্যমে উন্নয়নের প্রচার চালানো হয়েছিল বলে তিনি মন্তব্য করেন।

এদিকে জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি নিয়ে উপদেষ্টা আশ্বস্ত করে বলেন, আসন্ন শীতে পরিস্থিতির ইতিবাচক পরিবর্তন আসবে এবং আগামী গ্রীষ্মে দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত হবে। এছাড়া ২০২৯ সাল নাগাদ বড় অর্থনীতির উপযোগী দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের রূপরেখা তৈরি করা হয়েছে।

আন্তর্জাতিক ক্ষেত্রে এলএনজি সরবরাহে জটিলতার কারণ হিসেবে তিনি অপ্রত্যাশিত বৈশ্বিক সংকট বা ‘ফোর্স মেজারস’ এবং হরমুজ প্রণালির সংকটের কথা উল্লেখ করেন। বিকল্প হিসেবে কাতার ছাড়াও অন্যান্য উৎস এবং নতুন পরিবহন পথ খোঁজা হচ্ছে। ভবিষ্যতে যেকোনো সংকট এড়াতে খাদ্যের মতোই জ্বালানির ‘বাফার মজুত’ গড়ে তোলার ওপর জোর দেওয়া হচ্ছে। পাশাপাশি আগামী নভেম্বর নাগাদ সমুদ্রসীমায় তেল-গ্যাস অনুসন্ধানে নতুন ব্লকের দরপত্র আহ্বানের পরিকল্পনা রয়েছে। বিদ্যুৎ উৎপাদন ও জ্বালানি আমদানিতে ‘নো পাওয়ার, নো পে’ নীতি কঠোরভাবে অনুসরণের প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

সৌদিতে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম হলেন বাংলাদেশের জাকারিয়া
সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে অনুষ্ঠিত ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কুরআন হিফজ, তিলাওয়াত ও তাফসির প্রতিযোগিতায় গৌরবময় সাফল্য অর্জন করেছেন বাংলাদেশের হাফেজ নুরুদ্দিন জাকারিয়া।

বিশ্বের ১৩৩টি দেশের শত শত প্রতিযোগীকে পেছনে ফেলে প্রতিযোগিতার চতুর্থ শাখায় প্রথম স্থান অর্জন করেছেন তিনি। তার এই অর্জন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জন্য সম্মান বয়ে এনেছে।

জানা গেছে, হাফেজ নুরুদ্দিন জাকারিয়া রাজধানীর আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার শিক্ষার্থী। এবারের প্রতিযোগিতায় তিনি চতুর্থ শাখায় অংশ নেন। এ শাখায় প্রতিযোগীদের টানা ১৫ পারা পবিত্র কুরআন হিফজের পাশাপাশি শুদ্ধ তিলাওয়াত ও তাজবিদের দক্ষতা যাচাই করা হয়।

সবগুলো ধাপ সফলভাবে অতিক্রম করে সেরা হওয়ার গৌরব অর্জন করেন বাংলাদেশের এই কুরআনের হাফেজ। এবারের প্রতিযোগিতায় অংশ নেন বিশ্বের ১৩৩টি দেশের ৩৩৪ জন প্রতিযোগী।

পাঁচটি পৃথক শাখায় আয়োজিত এ প্রতিযোগিতায় সৌদি আরবের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ের বিচারকরা প্রতিযোগীদের কুরআন হিফজ, তিলাওয়াত, তাজবিদ ও সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা মূল্যায়ন করেন। বিভিন্ন শাখায় মোট ৫০ জন প্রতিযোগীকে বিজয়ী হিসেবে পুরস্কৃত করা হবে।

সৌদি আরবের ইসলাম বিষয়ক, দাওয়াহ ও দিকনির্দেশনা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এবারের মর্যাদাপূর্ণ প্রতিযোগিতার মোট পুরস্কারমূল্য এক কোটি ২৬ লাখ সৌদি রিয়াল।

এ বছর বিপিএল হবে না : তামিম
২০১২ সাল থেকে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) হয়ে আসছে। বড় কোনো কারণ ছাড়া প্রতিবছরই ফ্র্যাঞ্চাইজি লিগটি হয়েছে।

তবে এ বছর বিপিএল আয়োজন করবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আজ মিরপুরে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭, অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-২৩ দলকে নিয়ে গেম ডেভেলপমেন্ট ট্রফির আনুষ্ঠানিক ঘোষণা দিতে এসে বিপিএল নিয়ে এমনটাই জানিয়েছেন বিসিবির সভাপতি তামিম ইকবাল। সাবেক অধিনায়ক বলেছেন, ‘আই ডোন্ট থিংক সো। এ বছর বিপিএল হবে না।

বিপিএলের সময় বিকল্প কিছু করার চিন্তা রয়েছে বিসিবির। তামিম বলেছেন, ‘আমরা একটা ফর্মুলা নিয়ে কাজ করছি। যখন ৬০-৭০ শতাংশ কাজ হয়ে যাবে তখন আমি ঘোষণা দেব আমাদের ঘরোয়া ক্যালেন্ডারটা আমরা কিভাবে সাজাচ্ছি। এটা বেশ আলাদা ও রোমাঞ্চকর হবে।

লোকসান দিয়ে বিপিএল আয়োজন করতে রাজি নন বলে জানান তামিম। গত ২ বছরে বিসিবির প্রায় ৪০ কোটি টাকা লোকসানের কথাও জানান সাবেক বাঁহাতি ওপেনার। তিনি বলেছেন, ‘সমস্যা হলো, যদি কোনো দল টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ায় বা কমপ্লায়েন্স পূরণ না করে, তবে বিসিবিকে সেই দলের দায়িত্ব নিতে হয়। গত দুই বছরে বিসিবির প্রায় ৪০ কোটি টাকার মতো লোকসান হয়েছে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট থেকে তো বিসিবির লাভ করার কথা, লোকসান নয়।

তাই এই সমস্যাগুলোর সমাধান না করা পর্যন্ত লোকসান গুনে টুর্নামেন্ট চালিয়ে যাওয়া আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়।’

তবে বিপিএল একেবারে বন্ধ নয়, ভালো করে আয়োজন করতে চান তামিম। তাই সময় নিতে চান বিসিবি সভাপতি। তামিম বলেছেন, ‘আমাদের ইনটেনশন ১০০০ শতাংশ আছে বিপিএল করার। কিন্তু আমি তাড়াহুড়া করতে চাই না। ঠিকঠাক মতো করতে চাই, তাতে যদি ৬ মাস বা ১২ মাস সময় লাগে, আমি নেব।’

বিপিএল না হওয়ায় আর্থিকভাবে ক্রিকেটাররা ক্ষতিগ্রস্ত হবেন সেটা স্বীকার করছেন তামিম। তবে খেলোয়াড়দের সঙ্গে এ নিয়ে কথা হয়েছে বলে জানান তিনি। বিসিবি সভাপতি বলেছেন, ‘আমি খেলোয়াড় থাকলে নিজেও হতাশ হতাম। তাদের আর্থিক ক্ষতি হবে, এটা আমি অস্বীকার করি না। কিন্তু তারাও বোঝে যে এই টুর্নামেন্টটা এমন হওয়া উচিত, যা নিয়ে বিসিবি গর্ব করতে পারে। গত কয়েক বছরে যা হয়েছে তা নিয়ে কি আমরা গর্বিত? হয়তো না। খেলোয়াড়রাও একমত যে জিনিসটা সুন্দরভাবে হওয়া উচিত। যুক্তি আলাদা হতে পারে, কিন্তু আমার কাছে মূল বিষয় হলো টুর্নামেন্টটা ঠিকঠাক চালানো। বিপিএল একটা গ্রেট প্রোডাক্ট আর এটা নিয়ে প্রচুর আগ্রহ আছে। এটাকে ঠিকঠাক করতে পারলে আগ্রহ আরো বাড়বে।’

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব হয়েছেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে দলের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএনপির গঠনতন্ত্রের ৭। খ)৬) ধারা অনুযায়ী বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই মনোনয়ন অবিলম্বে কার্যকর হবে।

রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর আজ বৃহস্পতিবার বিএনপির মহাসচিবের পদ থেকে লিখিতভাবে পদত্যাগ করেন মির্জা ফখরুল ইসলাম। এরপরই রিজভীকে দলের ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেওয়া হয়।

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে প্রার্থী করার পর থেকেই তার ছেড়ে দেওয়া মহাসচিবের পদে কে আসছেন, তা নিয়ে বিএনপিতে আলোচনা চলছিল। দলের একাধিক জ্যেষ্ঠ নেতার নাম আলোচনায় থাকলেও শেষ পর্যন্ত দীর্ঘদিনের পরীক্ষিত নেতা রিজভীর ওপরই আস্থা রাখল দল।

সুত্রঃ একাত্তর টিভি

নতুন রাষ্ট্রপতিকে প্রথম অভিনন্দন জানাল দুই দেশ
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জা‌নি‌য়ে‌ছে ঢাকার ব্রিটিশ হাইক‌মিশন ও চীনা দূতাবাস।

বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের ফল ঘোষণার পর পৃথক বার্তায় অভিনন্দন জানানো হয়।

অভিনন্দন বার্তায় বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ায় মহামান্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন।

বার্তায় আরো বলা হয়, বাংলাদেশ-চীন সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয় চীন। নতুন যুগে অভিন্ন ভবিষ্যৎমুখী চীন-বাংলাদেশ সম্প্রদায় যৌথভাবে গড়ে তুলতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রস্তুত বেইজিং।

চীনা দূতাবাস আশা প্রকাশ করে, দুদেশের পারস্পরিক সহযোগিতা আরো জোরদারের মাধ্যমে বাংলাদেশ ও চীন এবং উভয় দেশের জনগণ আরো বেশি সুফল লাভ করবে।

অন্যদিকে ব্রিটিশ হাইক‌মিশন ব‌লে‌ছে, বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন।

এতে উল্লেখ করা হয়, দুই দেশের মধ্যকার ঘনিষ্ঠ ও দীর্ঘস্থায়ী অংশীদারিত্বকে আরো সুদৃঢ় করতে যুক্তরাজ্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করার প্রত্যাশা করছে।

সংসদ সদস্যদের ভোটে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি পেয়েছেন ২৫৫ ভোট। আর ১১–দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।

সুত্রঃ দৈনিক আমাদের দেশ

এক এমপিকে তিন শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি করার দাবি
তিন শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটিতে সংশ্লিষ্ট এমপিকে চেয়ারম্যান করার দাবি জানিয়েছন শিক্ষক-কর্মচারী ঐক্যজোট। রাজনৈতিক দলের নেতাদের ম্যানেজিং কমিটিতে থাকার বিধান ফেরানোরও দাবি জানিয়েছে সংগঠনটি।

রোবাবার (২২ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষকদের সঙ্গে শিক্ষামন্ত্রীর মতবিনিময়কালে এ দাবি জানানো হয়।

শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে সংগঠনের নেতারা জানান, অন্ততর্বর্তী সরকার নিয়ম করেছে, রাজনৈতিক দলের নেতারা ম্যানেজিং কমিটিতে থাকতে পারবেন না। বিএনপি নেতারা এসব দায়িত্বে আসার সুযোগ থাকায় তারা এটি বাতিল করেছে।

তারা বলেন, আমাদের দাবি হলো, একজন এমপি যেন অন্তত তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের চেয়ারম্যান যাতে হতে পারে। তবে আওয়ামী লীগ যেভাবে করেছে, আমরা সেভাবে করতে চাই না। শিক্ষাপ্রতিষ্ঠানে এমপিরা যদি তদারকি না করে, তাহলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হারিয়ে যাবে। এ সময় পেশাজীবী ও শিক্ষকদেরও কমিটিতে রাখার দাবি জানানো হয়।

কুবি ছাত্রদলের বর্তমান কমিটিকে ‘আদুভাই’কমিটি বলে অবাঞ্ছিত ঘোষণা
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রদলের বর্তমান কমিটিকে ‘আদুভাই’ কমিটি আখ্যা দিয়ে অবাঞ্ছিত ঘোষণা করেছেন সংগঠনের একাংশের কর্মীরা। সাম্প্রতিক হল দখলচেষ্টা ও হামলার ঘটনাকে কেন্দ্র করে তারা এ ঘোষণা দেন।

জানা যায়, গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে সিট দখল ও বহিরাগত ওঠানোকে কেন্দ্র করে শাখা ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। হল দখলচেষ্টার সময় শাখা ছাত্রদলের এক যুগ্ম আহ্বায়কসহ কয়েকজন নেতা-কর্মী নিজ দলের এক কর্মীর ওপর হামলা চালান। এতে অন্তত তিনজন শিক্ষার্থী আহত হন। হামলার ঘটনায় এক কর্মীর নাক ফেটে যায়।

ঘটনার পর শুক্রবার বিকেলে সংগঠনের কেন্দ্রীয় সংসদ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে অভিযুক্ত ছাত্রদল নেতা আতিককে সাংগঠনিক পদ থেকে দুই মাসের জন্য স্থগিত করা হয়। তবে এ পদক্ষেপকে ‘লোকদেখানো’ দাবি করে ক্ষুব্ধ একাংশের নেতাকর্মীরা বর্তমান কমিটিকে ‘আদুভাই’ কমিটি আখ্যা দিয়ে অবাঞ্ছিত ঘোষণা করেন।

ভুক্তভোগী ছাত্রদল কর্মী ও অর্থনীতি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তোফায়েল আহমেদ নিবিড় তার স্থগিতাদেশ প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেন, “কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বর্তমান আদুভাই কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করলাম। ক্যাম্পাসে আদুভাই দেখলেই প্রতিবাদ করবেন সবাই।”

তিনি অভিযোগ করেন, হামলার ঘটনায় কেন্দ্রীয় ছাত্রদল খোঁজখবর নেয়নি এবং অভিযুক্তকে সাময়িক বহিষ্কার করে দায় এড়ানোর চেষ্টা করা হয়েছে। ভবিষ্যতে ‘আদুভাই’ সংশ্লিষ্ট কাউকে দেখলে তিনি ও তার পরিচিতরা ছাত্রদলের কোনো কর্মসূচিতে অংশ নেবেন না বলেও ঘোষণা দেন।

খোঁজ নিয়ে জানা যায়, সর্বশেষ ২০২১ সালের ১৬ জুন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির তৎকালীন সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে লোকপ্রশাসন বিভাগের ২০০৭-০৮ শিক্ষাবর্ষের মোহাম্মাদ আব্দুল্লাহ আল মামুনকে আহ্বায়ক এবং ইংরেজি বিভাগের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের মোস্তাফিজুর রহমান শুভকে সদস্য সচিব করা হয়।

অভিযোগ রয়েছে, ৩১ সদস্যের ওই কমিটির আহ্বায়ক ও সদস্য সবিচসহ অধিকাংশ নেতার বর্তমানে নিয়মিত ছাত্রত্ব নেই। কয়েকজন পদের আশায় সান্ধ্যকালীন কোর্সে ভর্তি হয়েছেন বলেও জানা গেছে।

এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে ছাত্রদল কর্মী মামুন রশিদ বলেন, “অছাত্র ছাত্রদল নেতা আতিকের হাতে আমার বন্ধুসহ আরও দুইজন হামলার শিকার হয়েছে। ছাত্রদলেও কি আগের মতো সেই লীগ কালচার চর্চা হচ্ছে? আর কত রক্ত দিলে আমরা সভ্য রাজনৈতিক দল পাবো? কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ১৯টি ব্যাচ চলমান, অথচ আতিকুর রহমান ৮ ব্যাচের। ছাত্রদলে অছাত্রের কাজ কী? ছাত্রদল করবে রানিং স্টুডেন্টরা।”

আরেক কর্মী জহিরুল ইসলাম জয় সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া পোস্টে হামলার নিন্দা জানিয়ে কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃত্বের প্রতি কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেয়ার আহ্বান জানান। তিনি বলেন, সাধারণ শিক্ষার্থীর ওপর হামলা কোনো ছাত্র সংগঠনের আদর্শ হতে পারে না এবং এতে ক্যাম্পাসের শিক্ষার পরিবেশ প্রশ্নবিদ্ধ হয়।

উক্ত হামলার ঘটনায় অভিযুক্তদের মধ্যে আরও রয়েছেন যুগ্ম আহ্বায়ক ও ২০১৩-১৪ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী মোহাম্মদ সাইফুল ইসলাম, ২০১৭-১৮ শিক্ষাবর্ষের তরিকুল এবং ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সিফাত।

ভুক্তভোগীরা হলেন নৃবিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের মাজহারুল ইসলাম আবির, অর্থনীতি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের তোফায়েল আহমেদ নিবিড় এবং একই শিক্ষাবর্ষের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম (এআইএস) বিভাগের সৌরভ কাব্য। তারা সবাই ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে জানা গেছে।

এ বিষয়ে শাখা ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান শুভ বলেন, “ঘটনাটি অনাকাঙ্ক্ষিত ও অপ্রত্যাশিত। কেন্দ্রীয় সংসদ ইতোমধ্যে ব্যবস্থা নিয়েছে।”

অবাঞ্ছিত ঘোষণার বিষয়ে তিনি বলেন, “দলের সিদ্ধান্ত ডেকোরাম অনুযায়ী হয়। সভাপতি ও সাধারণ সম্পাদক একসঙ্গে সিদ্ধান্ত নেন। ভুক্তভোগীরা ক্ষুব্ধ হতে পারেন, তবে সেটি দলীয় সিদ্ধান্ত নয়। সংগঠন থেকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেটিই আমাদের দলীয় সিদ্ধান্ত।”

তিনি আরও বলেন, “ভবিষ্যতে সংগঠনের কাজকর্ম পরিচালনায় এটি একটি শিক্ষণীয় বিষয়। কেউ যদি সীমা লঙ্ঘন করে, তাহলে আরও বড় ধরনের সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।”

এ বিষয়ে জানতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও সম্ভব হয়নি।

রমজানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ও বন্ধ ঘোষণা
পবিত্র রমজান মাসে সরকারি প্রাথমিক বিদ্যালয়ও বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ বিষয়ে বুধবার সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহের ২০২৬ সালের শিক্ষাবর্ষের ছুটির সংশোধিত তালিকা ও শিক্ষাপঞ্জির প্রজ্ঞাপন জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

সংশোধিত ছুটির তালিকা অনুযায়ী পবিত্র রমজান, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব, শবে কদর, জুমাতুল-বিদা, ঈদ-উল ফিতর, এবং স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ১৯ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত ২৬ দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে।

এদিকে সংশোধিত শিক্ষাপঞ্জী অনুযায়ী এসব স্কুলে সাপ্তাহিক ছুটি (শুক্রবার ও শনিবার) ব্যতীত বছরে মোট ছুটি থাকবে ৬৭ দিন।

প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে- কোনো সরকারি কর্মকর্তার পরিদর্শন উপলক্ষে বিদ্যালয় ছুটি দেয়া যাবে না এবং সংবর্ধনা/পরিদর্শন উপলক্ষে শিক্ষার্থীদের ক্লাস বন্ধ করা যাবে না। সংবর্ধিত/পরিদর্শনকারী ব্যক্তির প্রতি সম্মান প্রদর্শনের জন্য শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করানো যাবে না। ছুটিকালীন অনুষ্ঠেয় ভর্তি কার্যক্রম সম্পাদন ও অন্যান্য পরীক্ষা অনুষ্ঠানের জন্য প্রয়োজনে বিদ্যালয় খোলা রাখতে হবে।

প্রধান শিক্ষকের সংরক্ষিত ছুটি থানা/উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের অনুমোদনক্রমে ভোগ করতে হবে।

জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ দিবসসমূহ- ২১ ফেব্রুয়ারি, ২৬ মার্চ, বাংলা নববর্ষ ও ১৬ ডিসেম্বর যথাযোগ্য মর্যাদায় বিদ্যালয়ে উদ্যাপন করতে হবে।

উল্লেখ্য, আগামীকাল বৃহস্পতিবার থেকে সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও বন্ধ ঘোষণা করা হয়েছে।

পুরো রমজান বন্ধই থাকছে দেশের সব স্কুল-কলেজ ও মাদ্রাসা
দায়িত্ব নেওয়ার প্রথম দিনই দেশের সব বিদ্যালয়ের ছুটি নিয়ে নতুন সিদ্ধান্ত নিল সরকার। সে অনুযায়ী, আসন্ন রমজান মাসজুড়েই বন্ধই থাকছে এসব শিক্ষাপ্রতিষ্ঠান।

এ সিদ্ধান্ত জানিয়ে শিক্ষা প্রশাসনের দুই মন্ত্রণালয় শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে সংশোধিত ছুটি তালিকা প্রকাশ করা হয়েছে। আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে সংশোধিত এ তালিকা প্রকাশ করা হয়।

এ তালিকা অনুযায়ী প্রাথমিক ও মাধ্যমিক সব ধরনের বিদ্যালয়ে রমজানে ছুটি শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকেই। ছুটি চলবে আগামী ২৬ মার্চ পর্যন্ত। তবে এদিন বৃহস্পতিবার হওয়ায় শিক্ষক-কর্মচারীরা ২৮ মার্চ পর্যন্ত ছুটি কাটাতে পারবেন। এরমধ্যে দুইদিন (শুক্র ও শনিবার) সাপ্তাহিক বন্ধ রয়েছে।

এর আগে মাদ্রাসা ও কলেজের ছুটির তালিকা ও বর্ষপঞ্জি অনুযায়ী, পুরো রমজান বন্ধ থাকার কথা বলা হয়েছিল। এসব প্রতিষ্ঠানেও ক্লাস শুরু হবে ২৯ মার্চ।

দুয়েকদিনের মধ্যে বিএনপির চেয়ারম্যান হচ্ছেন তারেক রহমান
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘দুয়েকদিনের মধ্যে বিএনপির চেয়ারম্যান হচ্ছেন তারেক রহমান। আমাদের চেয়ারপারসনের মৃত্যুতে পদটি শূন্য রয়েছে। তার শূন্যতা পূরণে তারেক রহমানকে এ পদে বসানো হবে।’

রোববার (৪ জানুয়ারি) সিলেটের একটি অভিজাত হোটেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বরাবরের মতো সিলেট থেকে এবারও নির্বাচনী প্রচারণা শুরু করবে বিএনপি। এ নির্বাচন জাতির জন্য এজন্য গুরুত্বপূর্ণ যে মানুষ তার ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। নির্বাচন নিয়ে মিডিয়া আশংকার কথা বললেও দল হিসেবে বিএনপি শঙ্কা বোধ করে না। প্রথম থেকেই নির্বাচন চেয়েছে বিএনপি।’

তিনি বলেন, নির্বাচন তার পথে এগিয়ে চলছে। সবার সহযোগিতায় কমিশন নির্বাচন বাস্তবায়ন করবে। গণতান্ত্রিক লড়াইয়ের মধ্য দিয়ে রাজকীয়ভাবে প্রস্থান করেছেন বেগম খালেদা জিয়া। আগামীতে যে গণতান্ত্রিক বাংলাদেশ ছিল খালেদা জিয়ার স্বপ্ন, সেটি গঠনের আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বিএনপির মহাসচিব বলেন, ‘যে সুযোগ পেয়েছি সেটি কাজে লাগাই। আজকে সুযোগ এসেছে। এ সুযোগকে আমাদের কাজে লাগাতে হবে। গণতন্ত্র একদিনে হয় না, গণতান্ত্রিক সংস্কৃতি একদিনে গড়ে ওঠে না।’